উলফার হুমকিতে বিবিয়ানার নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) হামলার হুমকির পরিপ্রেক্ষিতে দেশের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র বিবিয়ানার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই গ্যাসক্ষেত্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলেছে, ভারত তাদের সতর্ক করে দিয়েছে যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের পাইপলাইনে হামলার পরিকল্পনা করছে উলফা।
গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা গ্যাসক্ষেত্র বা সরবরাহ ব্যবস্থায় ধ্বংসাত্মক কার্যক্রম ঠেকাতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছি।’
২০১৪ সালে ১০ ট্রাক অস্ত্র পাচার মামলায় বাংলাদেশের আদালত উলফা নেতা পরেশ বড়ুয়ার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সম্প্রতি তাঁকে বাংলাদেশের কারাগার থেকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেভরন কর্তৃপক্ষ বলছে, বিবিয়ানায় হামলার ঝুঁকির বিষয়ে তারা অবগত রয়েছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে মিলে নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখছি। এ ছাড়া আমাদের কর্মী ও পরিচালনাধীন স্থাপনার নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নিচ্ছি।’
বাংলাদেশের মোট উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের ৪৫ শতাংশ আসে সিলেটে অবস্থিত এই গ্যাসক্ষেত্র থেকে।