উলামা মাশায়েখ পরিষদের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ মে মহাসমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলে তার পরিণাম মারাত্মক হবে বলে হুমকি দিয়েছে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ। গতকাল বুধবার সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় পরিষদের নেতারা এই হুমকি দেন। নারীনীতি ও শিক্ষানীতিসহ সরকারের ‘ইসলামবিরোধী’ কার্যকলাপ বন্ধের দাবিতে উলামা মাশায়েখ পরিষদ এই মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে। সংগঠনের নেতারা জানান, পল্টন ময়দান ব্যবহারের জন্য সব নিয়মনীতি মেনে আবেদন করা হলেও তাঁদের বরাদ্দপত্র দেওয়া হচ্ছে না।