উলিপুরে আ.লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে গত শুক্রবার নয় সদস্যবিশিষ্ট নতুন কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদার।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৫ মে কুড়িগ্রাম জেলা শাখার বর্ধিত সভায় অধ্যক্ষ আহসান হাবিব রানাকে আহ্বায়ক করে ৩৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু অভিযোগ উঠে দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে কাউন্সিল না করে যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মীকে নিয়ে একটি চক্র গড়ে বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে বর্ধিত সভা না করায় উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই অচলাবস্থা নিরসনে গত ১৯ মার্চ আহ্বায়কের অপসারণ চেয়ে উপজেলার নেতারা জেলা কমিটির সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ করেন। এরপর ১৫ এপ্রিল জেলা কমিটির সভায় কুড়িগ্রাম-২ আসনের সাংসদ জাফর আলীর উপস্থিতিতে আহ্বায়কের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় নতুন করে নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।