উলিপুরে আ.লীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি দুটি কমিটি গঠনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুন কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সাংসদ জাফর আলীর উপস্থিতিতে জেলা কমিটি সর্বসমঞ্চতিক্রমে কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদারকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট উলিপুর উপজেলা কমিটি গঠন করে। এ আহ্বায়ক কমিটি গঠন নিয়ে উপজেলা আওয়ামী লীগের একাংশের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। ২৬ আগস্ট উলিপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমসা আমিনের সভাপতিত্বে বিশেষ কর্মিসভায় আগের আহ্বায়ক কমিটি বাতিল করে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মো. আবদুল আওয়াল মিয়াকে আহ্বায়ক করে ২৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত সোমবার রাত আটটায় আগের কমিটির আহ্বায়ক ও সাবেক সাংসদ আমজাদ হোসেন তালুকদার তাঁর বাসভবনে সংবাদ সমেঞ্চলনে নবগঠিত কমিটিকে অবৈধ বলে দাবি করেন।