উলিপুরে আল্লাহর দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে দুই নারীসহ আল্লাহর দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে উলিপুর থানার পুলিশ। চিলমারী উপজেলার চিলমারী ডিগ্রি কলেজের ছাত্রী এইচএসসি পরীক্ষার্থী মৌসুমী আক্তারকে (১৬) আল্লাহর দলে ভেড়ানোর জন্য ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় উলিপুর থানার পুলিশ ৫ মার্চ সকাল নয়টায় উলিপুর বাসস্ট্যান্ডসংলগ্ন একটি বাসা থেকে তাদের আটক করে। ওই বাসায় তারা এক মাস ধরে ভাড়াটে হিসেবে অবস্থান করছিল বলে বাসার মালিক তাজুল ইসলাম জানান। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।