উলিপুরে এক সপ্তাহ ধরে দলিল লেখকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে সাব-রেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদে এক সপ্তাহ ধরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে দলিল লেখক সমিতি। এ কারণে এক সপ্তাহ ধরে কোনো দলিল নিবন্ধন না হওয়ায় প্রতিদিন অনেকে দূর-দূরান্ত থেকে এখানে এসে ভোগান্তিতে পড়ছেন।সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দলিল লেখক সমিতির নেতারা আমাকে খাজনা ও খারিজ ছাড়া এবং ভুয়া কাগজের মাধ্যমে দলিল সম্পাদনের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন। তাঁদের কথা না শোনায় তাঁরা ধর্মঘট করছেন।’