উলিপুরে ক্লাসে তালা দিয়ে মাঠে শিক্ষার্থীরা
প্রধান শিক্ষকের বদিলর দািবতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার যমুনা ব্যাপারীপাড়া সরকাির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা গতকাল মঙ্গলবার শ্রেণিকক্ষে তালা দিয়ে সমাবেশ করেছেন৷
বেলা একটায় গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে তালা। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মাঠে সমাবেশ করছেন৷ একটি কক্ষে শিক্ষা কর্মকর্তা, পুলিশ ও স্কুল ব্যবস্থাপনা কমিটি সদস্যরা বৈঠক করছেন। বেলা দুইটায় সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী জানান, প্রধান শিক্ষক শরিফা বেগমের আচরণে শিক্ষক, ছাত্র ও অভিভাবকেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। কমিটির সহসভাপতি নুর রহমান অভিযোগ করেন, শরিফা বেগম অধিকাংশ দিন দুপুর ১২টার মধ্যেই বাড়ি চলে যান। স্কুলের কেনাকাটা একা করেন৷ ইউনিসেফের দেওয়া ৮২ হাজার টাকার কোনো হদিস নেই৷ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে বাড়তি টাকা নেন৷ এ-সংক্রান্ত একাধিক অভিযোগ সংশ্লিষ্ট বিভাগে দেওয়া হলেও কোনো প্রতিকার না হওয়ায় তাঁরা আন্দোলন নেমেছেন৷
তবে নাম প্রকাশে অিনচ্ছুক কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী দাবি করেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগ দেওয়ার পর শিক্ষার মান বেড়েছে৷ বিদ্যালয়টি গত বছর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির কিছুসংখ্যক সদস্য সুযোগ-সুবিধা না পেয়ে ও কিছুসংখ্যক শিক্ষককে সুযোগ না দেওয়ায় তাঁরাই এসব ঘটাচ্ছেন।
শিরফা বেগমের মুঠোফোেন কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়৷
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে৷ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷