উলিপুরে ছয় জুয়াড়ির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত ছয় জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। শনিবার রাত ১১টায় জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুর আলম উলিপুর থানা পুলিশের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। উলিপুর থানা পুলিশ জানায়, দণ্ড পাওয়া ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।