উলিপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাণ্ডুল ইউনিয়নে গত শনিবার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ফরমান আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাণ্ডুল ইউনিয়নের খামার আপুয়ার খাতা গ্রামে পৈতৃক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে আবদুল হাই মাস্টারের সঙ্গে তিন বছর ধরে আবদুর রশিদের মামলা চলছে। গত শনিবার বেলা ১১টায় বিরোধ নিষ্পত্তির জন্য পাণ্ডুল বাজারে সালিস বৈঠক বসে। কিন্তু উভয় পক্ষের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আবদুর রশিদ পক্ষের ফরমান আলী নিহত হন। এ ঘটনায় শনিবার রাতে নিহত ফরমান আলীর ভাই মোজাম্মেল হক বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা করেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে গতকাল রোববার ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।