উলিপুরে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে চার দিন নিখোঁজ থাকার পর দুই শিশুকে স্থানীয় একটি জলাশয় থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে স্বজনেরা। পুলিশ জানায়, পৌরসভার পূর্ব শিববাড়ী গ্রামের এমদাদুল হকের ছেলে সুমন (৬) ও তাজুল ইসলামের ছেলে আরিফুল (৪) সোমবার বাড়ির পাশে খেলতে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সাবেক কাউন্সিলর আবদুল মজিদের বাড়ির পাশের একটি জলাশয়ে তাদের লাশ উদ্ধার করা হয়। থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।