উলিপুরে পাঁচ লাখ লোকের জন্য চিকি ৎসক তিনজন
কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি ৎসকের ২০টি পদ থাকলেও কাজ করছেন মাত্র তিনজন। উপজেলার পাঁচ লাখ মানুষের চিকি ৎসাসেবার দায়িত্ব এই তিনজন চিকি ৎসকের ওপর। হাসপাতাল সূত্র জানায়, ৫০ শয্যার এই হাসপাতালে চিকি ৎসকের ২০টি পদ থাকলেও কর্মরত তিনজন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় মূলত দুজন চিকি ৎসক দিয়েই হাসপাতালের চিকি ৎসা কার্যক্রম চলছে। শূন্য পদগুলো হচ্ছে, আবাসিক চিকি ৎসা কর্মকর্তা, চিকি ৎসা কর্মকর্তা, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (গাইনি), জুনিয়র কনসালটেন্ট (আ্যাানেসথেসিয়া), জুনিয়র কনসালটেন্ট (চক্ষু), জুনিয়র কনসালটেন্ট (ইএনটি), জুনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারি), জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি), জুনিয়র কনসালটেন্ট (শিশু), ডেন্টাল সার্জন, সহকারী সার্জন, জরুরি চিকি ৎসা কর্মকর্তা (ইএমও), অন্তর্বিভাগ চিকি ৎসা কর্মকর্তা (আইএমও), চিকি ৎসা কর্মকর্তা (প্যাথলজি) ও চিকি ৎসা কর্মকর্তা (অ্যানেসথেসিয়া)। এ ছাড়া প্রধান সহকারীসহ কর্মচারীর পদ শূন্য আছে ১৭টি। স্বাস্থ্য সহকারীর একটি, নার্সের তিনটি পদ শূন্য রয়েছে। সূত্র আরও জানায়, জরুরি প্রসূতিসেবা দেওয়ার প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চিকি ৎসক না থাকায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন লোকমান হাকিম এখানে এসে সিজারিয়ান অস্ত্রোপচার করেন। চার বছর ধরে এক্সরে যন্ত্রটি নষ্ট। জরুরি বিভাগে চিকি ৎসক না থাকায় স্বাস্থ্য সহকারীরা সেখানে দায়িত্ব পালন করছেন। হাসপাতাল সূত্র জানায়, এখানে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ জন রোগী চিকি ৎসাসেবা নিতে আসেন। কিন্তু চিকি ৎসক না থাকায় অনেককেই চিকি ৎসা না নিয়ে ফিরে যেতে হয়। গত বুধবার গিয়ে দেখা গেছে, হাসপাতাল চত্বরে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়। ধামশ্রেণী ইউনিয়নের বাগচির খামার গ্রামের মেহেরন বেওয়া (৬৫) বলেন, ‘সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালের বারান্দায় বসেছিলাম। ডাক্তার না থাকায় পেটের ব্যথা সহ্য করতে না পেরে বেঞ্চে শুয়ে পড়েছি।’ হাতিয়া ইউনিয়নের গুজিমারী চরের এখলাছ উদ্দিন (৫০) বলেন, ‘হাসপাতালে চিকি ৎসা নিতে এসে ডাক্তারের দেখা না পেয়ে ফিরে যাচ্ছি।’ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকি ৎসা কর্মকর্তা তাপস কুমার বলেন, ‘এখানে চিকি ৎসকের সংকট আছে, এ ছাড়া জনবল সংকটের জন্য হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় না।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার রায় বলেন, চিকি ৎসকের সংকটই হাসপাতালের প্রধান সমস্যা। এ ছাড়া রোগীর অতিরিক্ত চাপ থাকায় ওয়ার্ডের মেঝে ও বারান্দা রোগীতে পূর্ণ থাকে। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী। জনবলের সংকট দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার চিঠি দিয়েও কাজ হচ্ছে না।কুড়িগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন লোকমান হাকীম বলেন, ওই হাসপাতালে জনবলের সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। আশা করা যায়, দ্রুত চিকি ৎসক সংকটের অবসান হবে।