উলিপুরে পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে চার শিশু ও এক নারী মারা গেছেন। গত শুক্র ও গতকাল শনিবার এসব ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলো উত্তর বালাডোবা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩), ইসলামপুর চরের পটল মাহমুদের মেয়ে সুমাইয়া (৩), সাহেবের আলগা চরের সোনা মিয়ার মেয়ে জোলেখা (৫), থেতরাই গ্রামের আবদুল জব্বারের ছেলে মারুফ হোসেন (৬) এবং ফকিরের চরের আবদুল মালেকের বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রী মাজেদা বেগম (২৩)। এদের মধ্যে গত শুক্রবার ওই চার শিশু ঘরের মাচা থেকে পড়ে এবং মাজেদা বেগম গতকাল শনিবার গোসল করতে গিয়ে মারা যান।