উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের দিগল হ্যাইল্লা গ্রামের মোজাহার আলীর ছেলে আবু সাইদ (৩০) ও একই গ্রামের অপিয়ল উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩২) সেচপাম্পের বৈদ্যুতিক লাইন থেকে নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগ নিতে যান। এ সময় তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।