উলিপুরে ভিজিডিতে নিম্নমানের চাল
কুড়িগ্রামের উলিপুরে অতিদরিদ্রদের জন্য ভিজিডি হিসেবে বরাদ্দকৃত চাল খাওয়ার অযোগ্য হওয়ায় উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গুদাম থেকে চাল উত্তোলন করেননি। এ কারণে উপজেলার দুই হাজার ৭৯৪ জন অতিদরিদ্র সেপ্টেম্বর মাসের চাল পায়নি। চেয়ারম্যানরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।খাদ্যগুদাম সূত্রে জানা যায়, দিনাজপুর সিএসডি গুদাম থেকে এই চাল এনে উলিপুর খাদ্যগুদামে মজুদ করা হয়েছে। দলদলিয়া ইউপির চেয়ারম্যান আবদুল হান্নান জানান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তর থেকে ডিও নিয়ে খাদ্যগুদামে চাল নিতে গিয়ে দেখেন, চাল কিছুটা ভেজা ও দলা পাকানো। হাতিয়া ইউপির চেয়ারম্যান আবুল হোসেন জানান, খাওয়ার অযোগ্য এই চাল অতিদরিদ্ররা নিতে চায় না। উলিপুর খাদ্যগুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহামঞ্চদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে চাল গুদামজাত করতে বাধ্য হয়েছেন তিনি।