উলিপুরে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে গণমাধ্যমকর্মী ও মসজিদের ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উলিপুর আলিয়া মাদ্রাসার হলকক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন নাটাব কুড়িগ্রাম জেলা শাখার সম্পাদক রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার রায়। সভায় উপজেলার ২৫টি মসজিদের ইমাম অংশ নেন। কুড়িগ্রাম অফিস|