উলিপুরে শতাধিক মুরগির খামার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরগির খামারের উপকরণের দাম বাড়ায় কুড়িগ্রামের উলিপুরে শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে জড়িত খামারমালিক, শ্রমিক ও কর্মচারীরা বেকার হয়ে পড়েছেন। যাঁরা ঋণ নিয়ে খামার করেছিলেন, তাঁরা বেশি বিপাকে পড়েছেন।খামারি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক যুগে উপজেলায় তিন শতাধিক মুরগির খামার গড়ে উঠেছিল। খামার ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, এক বছর আগেও একটি লেয়ার বাচ্চার দাম ছিল ১৫ টাকা, এখন ৮৫ টাকা। ২০ টাকার ব্রয়লার বাচ্চার দাম বেড়ে হয়েছে ৬০ টাকা। এ ছাড়া সোনালি জাতের বাচ্চা ১৫ থেকে বেড়ে হয়েছে ৪৫ টাকা।ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের পোলট্রি খামারমালিক জাকিউল ইসলাম জানান, ১৫ টাকার রেডিফিড এখন বিক্রি হচ্ছে ৪৪ টাকায়, ১৩ টাকার পোলট্রি খাদ্য ২৭ টাকা, সয়াবিন প্রতি কেজি ২৬ থেকে বেড়ে হয়েছে ৫৫ টাকা, মিটবোনমিল ৩২ থেকে ৬৫ টাকা।ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য ও খামারমালিক লাভলু মিয়া বলেন, ‘লাভের আশায় স্থানীয় ব্যাংক থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়ে খামার করেছিলাম। কিন্তু ওষুধসহ সব উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়ে তিন মাস আগে খামার বন্ধ করে দিয়েছি।’ তিনি জানান, তাঁর মতো আরও অনেক বেকার যুবক ব্যাংক ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে খামার গড়েছিলেন। সেগুলো এখন বন্ধ হয়ে গেছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইউনুছ আলী জানান, বাচ্চা, খাদ্য, ওষুধসহ উপকরণের দাম বাড়ায় খামারিরা লোকসানের মুখে পড়ায় এ ব্যবসা থেকে সরে আসছেন।