উলিপুরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে পুলিশসহ চার ব্যক্তি আহত হয়েছেন।
নিহত ওই ব্যক্তির নাম আবুল কালাম (৫৫)। আহত ব্যক্তিরা হলেন জয়নাল (৬০), সাইফুল (৪০), হামিদুল (৩৮) ও উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) মুসা আলম (৪৮)।
পুলিশ জানায়, উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আবুল কালামের সঙ্গে প্রতিবেশী জয়নালের গাছের শুকনো পাতা কুড়ানো নিয়ে গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে সংঘর্ষ বাধে। এতে আবুল কালাম ও সাইফুল গুরুতর আহত হন। পরে হাসপাতালে আবুল কালাম মারা যান।