উলিপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক বিপুল (২৫) ঘটনাস্থলে নিহত এবং আরোহী আজম (৩৪) ও মামুন (৪০) গুরুতর আহত হয়েছেন। আহত হওয়া ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও উলিপুর থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত নয়টার দিকে কুড়িগ্রাম-রাণীগঞ্জ সড়কে সোবাহান বাজার এলাকায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। বিপুল, আজম ও মামুন মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রাম থেকে চিলমারী যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই বিপুল মারা যান। তিনি চিলমারী উপজেলার মৌজা থানা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।