উল্টো পথে যান ৩০৫ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টো পথে যানবাহন চালানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। এর মধ্যে গত শুক্রবার এক দিনেই উল্টো পথে গাড়ি চালানোর ঘটনায় ৩০৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপির কর্মকর্তারা বলেন, উল্টো পথে গাড়ি চালানো পুরোপুরি বেআইনি। এতে একদিকে যেমন যানজট সৃষ্টি হয়, অন্যদিকে এটি কখনো একজন সুনাগরিকের পরিচয় বহন করে না। তাই উল্টো পথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন অমান্যকারীদের প্রতি কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি ট্রাফিক বিভাগের সব কর্মকর্তাদের বলেছেন, ট্রাফিক আইন যে-ই অমান্য করুক, তার কোনো ছাড় নেই। এরপরই পুলিশ অভিযান শুরু করে। বিজ্ঞপ্তি