প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে গতকাল সোমবার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের উল্টো রথ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শহরের রথখোলায় রথটানের মধ্য দিয়ে এ উল্টো রথযাত্রার উদ্বোধন হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি। গতকালই মাণিক্য মাধবের নিজ বাড়ি ফেরার মধ্যদিয়ে এ রথযাত্রা শেষ হয়েছে। গত ২৯ জুন মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়। দেড় শ বছর আগে এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন শুরু হয়।