উল্টো রথযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গতকাল শুক্রবার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন কমিটির আয়োজনে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। সোজা রথযাত্রার এক সপ্তাহ পর এই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রায় নেতৃত্ব দেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র মীর মহিউদ্দিন। আয়োজক কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকা জানান, তাঁর ঠাকুরদা রাম কুমার ভৌতিকা আলমডাঙ্গায় প্রথম এই রথযাত্রার প্রচলন করেন। এরই ধারাবাহিকতায় ১৩১ বছর ধরে আলমডাঙ্গায় সোজারথ ও উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।