উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলীকে (৪২) আটক করেছে পুলিশ। জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন আজ মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে পিকেটিং করার সময় উপজেলার বালসাবাড়ি এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি এলাকায় আজ ভোরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিকেটিং করছিলেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে উপজেলা জামায়াতের আমির শাহজাহানকে আটক করে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এদিকে জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। জেলা শহরের দোকানপাট ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের বাসস্ট্যান্ডে থেকে কোনো যানবাহন চলাচল করেনি। বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ।