উল্লাপাড়ায় অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা, আরও গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এপি খাতুন নামের এক গৃহবধূর শরীর অ্যাসিড ছুড়ে ঝলসে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গত রোববার রাতে এপির চাচা আবু মুছা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে।
ওই মামলার আসামিরা হলেন এপি খাতুনের স্বামী আবদুর রহমান, শাশুড়ি রমা বেগম, শ্বশুর বাহাদুর আলী ও দেবর মজনু মিয়া। এঁদের মধ্যে রমা বেগমকে গতকাল সকালে এবং দেবর মজনুকে (২২) রাতে গ্রেপ্তার করা হয়েছে।