উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া জোড়া ব্রিজের কাছে সিএনজিচালিত অটোরিকশা ও শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক আবদুল আলিম (৪৫) ও যাত্রী ঝরনা খাতুন (৪০)। নিহত ঝরনা খাতুন সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি এলাকার এম এ ওয়াহাবের স্ত্রী এবং আবদুল আলীম উল্লাপাড়া হাটিকুমরুলের বাসিন্দা ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফুজ্জামান জানান, অটোরিকশাটি শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ রোডে এবং বাসটি ঢাকা থেকে পাবনা যাচ্ছিল। বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ঝরনা খাতুন ও হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যান।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনাস্থলে স্থানীয় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে জনতা অবরোধ তুলে নেয়।