উল্লাপাড়ার ডক্টরস হসপিটাল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবহেলায় এক নবজাতকের মৃত্যুর পর গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ‘ডক্টরস হসপিটাল’ বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অনুমোদন ছাড়াই বেসরকারি হাসপাতালটির স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছিল বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই হাসপাতালে গত সোমবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে কয়ড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী তাহমিনা খাতুন সন্তানের জন্ম দেন। তবে চিকিৎসক না থাকায় প্রয়োজনীয় চিকিৎসার অভাবে রাতেই নবজাতকের অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে বগুড়ায় নেওয়ার পথে নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযোগ পেয়ে গতকাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার সুর রায়ের নেতৃত্বে একটি দল তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এরপর হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।