উল্লাপাড়ার বড়হর ইউপির নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। এক বছর সময়ের ব্যবধানে পরপর দুবার স্থগিত হওয়ার পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন এবং সংরক্ষিত মহিলাসহ সাধারণ সদস্য পদে ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০১৬ সালের ৪ জুন নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। সীমানা নিয়ে আদালতে মামলার কারণে ওই তারিখের নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় ২০১৭ সালের ১২ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করে। এ সময় বড়হর ইউপির বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম চৌধুরী পুনঃতফসিল ঘোষণার আবেদন করে হাইকোর্টে রিট করলে আবারও নির্বাচন স্থগিত হয়ে যায়। ১৮ মে আদালত ওই রিট খারিজ করে আদেশ দিলে শেষ নির্বাচনের তারিখ নির্ধারিত হয় ২৩ মে।