উল্লাপাড়ার সলপ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব আজ শুরু
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন।উদ্বোধনী দিনে বিশেষ অতিথি থাকবেন অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন, নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি মলয় ভৌমিক, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম, সাংসদ চয়ন ইসলাম, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, সৈয়দ মনিরুজ্জামান, জান্নাত আরা ফেরদৌস, উল্লাপাড়া পৌর মেয়র মারুফ বিন হাবিব।উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক আবদুল আলীম জানান, এপার ও ওপার বাংলার প্রায় তিন হাজার প্রাক্তন ছাত্রছাত্রী ইতিমধ্যেই সলপ গ্রামে উপস্থিত হয়েছেন।