উল্লাপাড়ায় আ.লীগ-সমর্থিত প্রার্থীর জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মারুফ-বিন হাবিব বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভোট কারচুপি ও পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ এনে বিএনপি-সমর্থিত প্রার্থী সামসুল হক বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৯ ফেব্রুয়ারি স্থগিত হওয়া সরকারি আকবর আলী কলেজ ও নলসন্ধ্যা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে মারুফ-বিন হাবিব মোট ৮৯ হাজার ৯৮২টি ও বিএনপি-সমর্থিত প্রার্থী শামসুল হক ৮৩ হাজার ৪৮১টি ভোট পেয়েছেন।