উল্লাপাড়ায় আরও একজন অ্যানথ্রাক্সে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল বৃহস্পতিবার আরও একজন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাঁর নাম বাহাদুর আলী (৪৫)। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহে উল্লাপাড়ায় অ্যানথ্রাক্স আক্রান্ত ১৭ জন রোগী শনাক্ত করা হলো।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকুমার সুর রায় জানান, উপজেলার লাহিড়ীমোহনপুর ইউনিয়নের চরমোহনপুর গ্রামের বাহাদুর আলীর একটি বাছুর সপ্তাহ দেড়েক আগে অসুস্থ হয়ে পড়ে। তিনি এই বাছুরের পরিচর্যা করেন। বাছুরটি ভালো হয়ে গেলেও তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। বাছুরটি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।