উল্লাপাড়ায় ট্রাক ও দুই ভাইয়ের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সলঙ্গা থানার পুলিশ গতকাল শুক্রবার ভোরে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে কুমারগাঁতী করবস্থানের কাছ থেকে দুই সহোদরের লাশ উদ্ধার করেছে। তাঁরা হলেন মনজু মিয়া (৪০) ও রাসেদুল ইসলাম (৩৬)। তাঁরা কুড়িগ্রাম জেলার উলিপুরের বদিউজ্জামানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০০৮১) উদ্ধার করেছে।সলঙ্গা থানার উপপরিদর্শক আবদুল বাছেদ জানান, নিহত মনজু ট্রাকের চালক এবং তাঁর ভাই রাসেদুল হেলপার। তাঁরা দুই দিন আগে চট্টগ্রাম থেকে গমবোঝাই করে কুড়িগ্রামে ফিরছিলেন। পুলিশের ধারণা, কোনো ছিনতাইকারী চক্র পথে তাঁদের দুই ভাইকে খুন করে ট্রাকের গম নিয়ে নেয়। এরপর খালি ট্রাকে করে তাঁদের লাশ ওই স্থানে ট্রাকসহ ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। দুই ভাইয়ের মুখে স্কচটেপ মারা এবং গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।