উল্লাপাড়ায় ট্রাক থেকে চালক ও সহকারী দুই ভাইয়ের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি ট্রাক থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় চালক এবং তাঁর সহকারীর দায়িত্বে থাকা ছোট ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সলঙ্গা থানার নগরবাড়ী-বগুড়া মহাসড়কসংলগ্ন কুমারগাতী কবরস্থানের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তিরা হলেন চালক মঞ্জু মিয়া (৪০) ও তাঁর ভাই রিয়াজুল ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি কুড়িগ্রামের শ্রী বল্লবপুর গ্রামে।সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বাসেদ মিয়া জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে ট্রাকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। সন্ধ্যায় তাঁরা উঁকি দিয়ে ট্রাকের ভেতরে দুটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। দুটি লাশেরই হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ সাঁটা ছিল।