উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার জুংলিপুর গ্রামের পাশে বুধবার বিকেলে যাত্রীবাহী ভ্যানকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানচালক হাবু (১৪) ও ভ্যানযাত্রী লাবু (১৮) গুরুতর আহত হন। সন্ধ্যায় হাবুকে সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী সরকার জানান, একজন যাত্রী নিয়ে ভ্যানটি উল্লাপাড়ার দিকে আসছিল। হাবু উল্লাপাড়ার বালসাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। আহত লাবুর বাড়ি জুংলিপুর গ্রামে।