উল্লাপাড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নছিমনযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া-লাহিড়ীমোহনপুর সড়কে যাত্রীবাহী একটি নছিমন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুলতান হোসেন (৪৫)। তিনি নছিমনের যাত্রী ছিলেন। তাঁর বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার পাঁচপুঙ্গুলী গ্রামে।
আহত তিনজনের পরিচয় জানা যায়নি। তাঁদের উল্লাপাড়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কয়রা বাজার থেকে উল্লাপাড়া যাওয়ার পথে বাজারের পাশে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় নছিমনটি চূর্ণবিচূর্ণ হয়। দুর্ঘটনার পরই ট্রাকটি দ্রুত চলে যায়। ।
তিনি বলেন, এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।