উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের পাশে ট্রেনে কাটা পড়ে মামুন হোসেন (২২) নামের এক প্রতিবন্ধী তরুণ মারা গেছেন। তাঁর বাড়ি উল্লাপাড়ার সলপ গ্রামে বলে জানা গেছে। জিআরপি থানা ও প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে ওই তরুণ ঈশ্বরদী-জয়দেবপুর রেল সড়কের উল্লাপাড়া রেলস্টেশনের পূর্ব দিকের ঘাটিনা রেল সেতুর ওপর দিয়ে হেঁটে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে গ্রামের বাড়ি নিয়ে যায়।