উল্লাপাড়ায় ট্রেনের যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে বাড়ি থেকে কর্মস্থলমুখী ট্রেনের যাত্রীরা ঢাকায় যেতে নাস্তানাবুদ হচ্ছেন।সরেজমিনে গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথে উল্লাপাড়া স্টেশনে দেখা গেছে, প্ল্যাটফর্মে অসংখ্য যাত্রী ট্রেনের অপেক্ষায় রয়েছে। স্টেশনে থামানো ঢাকাগামী আন্তনগর মেইল ও লোকাল ট্রেনের কামড়ায় তিল ধারণের জায়গা নেই, জায়গা নেই ছাদেও। তার পরও গন্তব্যে ফিরতে ট্রেনের কামড়ায় ঢুকতে না পেরে নিরুপায় হয়ে নারী-পুরুষনির্বিশেষে অনেক যাত্রী মইয়ের সাহায্যে ছাদে উঠছে। এ কাজে ব্যবহূত হচ্ছে প্রায় ২৫টি মই।খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেনের বগির ছাদে যাত্রী তোলার কাজে কিছু শ্রমিক স্টেশনে মই-বাণিজ্য শুরু করেছেন। ছাদে ওঠাতে তাঁরা যাত্রীপ্রতি ১০ থেকে ২০ টাকা করে নিচ্ছেন। নারী যাত্রীদের তুলতে বেশি সময় লাগে বলে তাঁদের কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হয়।একটি মইয়ের মালিক আবদুর রাজ্জাক বলেন, ‘প্রতিবছর দুই ঈদে মই দিয়ে পাঁচ-সাত দিন ধরে ট্রেনে যাত্রী তুলে কিছু টাকা আয় করি। এবারও এ কাজ করছি।’ উল্লাপাড়া রেলস্টশনের বুকিং অফিসের এক কর্মী জানান, মইওয়ালাদের সঙ্গে স্টেশন কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই। যাত্রীরা কর্মস্থলে ফেরার তাগিদে নিজেদের উদ্যোগেই এভাবে ছাদে উঠছে।