উল্লাপাড়ায় ট্রেনের সঙ্গে নছিমনের সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশনসংলগ্ন রেলক্রসিংয়ে রোববার সন্ধ্যায় আন্তনগর পদ্মা এক্সপ্রেসের সঙ্গে যাত্রী ও গরুবাহী একটি নছিমনের সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন হামিদ উদ্দিন (৩৫) ও গোলাম মোহাম্মদ (৫০)। আহত ব্যক্তিরা হলেন সাকিব, হেলাল ও রফিক। হতাহত ব্যক্তিদের বাড়ি বেলকুচি উপজেলার শমেসপুর গ্রামে।জানা গেছে, হতাহত ব্যক্তিরা শাহজাদপুর উপজেলার তালগাছি থেকে একটি গরু কিনে নছিমনে তুলে বাড়ি ফিরছিলেন। নছিমনটি ওই রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।