উল্লাপাড়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক ডা. সুকুমার সূর রায়ের স্ত্রী শুক্লা সূর রায়কে (৪৩) ডাকাতেরা ছুরিকাঘাতে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উল্লাপাড়া উপজেলার পৌর শহরের ঝিকিড়া মহল্লায় নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। থানা পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে ডা. সুকুমারের বাসায় একদল ডাকাত মুখোশ পরে ডাকাতি করতে যায়। এ সময় তাঁর স্ত্রী শুক্লা বাধা দিলে ডাকাতেরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় অন্য কক্ষে থাকা তাঁর ছেলে নিলয় চিত্কার করে উঠলে আশপাশের বাড়ির লোকজনও হইচই করে এগিয়ে আসে। এ সময় ডাকাতেরা পালিয়ে যায়।