উল্লাপাড়ায় তিন হাজার শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন পাননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুন শেষ হতে চলল। সিরাজগঞ্জের উল্লাপাড়ার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় তিন হাজার শিক্ষক-কর্মচারী এখনো মে মাসের বেতন পাননি।সোনালী ব্যাংক লিমিটেড, উল্লাপাড়া শাখায় ২৭ জুন শিক্ষকদের বেতনের টাকা এলেও পে-স্লিপ বা এমপিও না আসায় টাকা দিতে পারছে না ব্যাংক কর্তৃপক্ষ।বেতন বণ্টনকারী সোনালী ব্যাংক, উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে তাঁর ব্যাংকে গত মে মাসের বেতনের টাকা পাঠানো হলেও পে-স্লিপ বা এমপিও না পাঠানোয় তাঁরা টাকা দিতে পারছেন না। শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যোগাযোগ করা হলে উপপরিচালক (মাধ্যমিক) সাধন কুমার বিশ্বাস জানান, তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেতনের এমপিও ১৯ জুন ছেড়ে দিয়েছেন।