উল্লাপাড়ায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই যুবকের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে গতকাল শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাকসা ও চরমোহনপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে তিন দফায় সংঘর্ষ হয়েছে। এতে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদাসহ ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে । সংঘর্ষের সময় তিনটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়।মোহনপুর বাজারের লোকজন জানায়, প্রথম দফায় সংঘর্ষ ঠেকিয়ে দেওয়া হলেও পরে আরও দুই দফা সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে উল্লাপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটের আঘাতে উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদাসহ ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।