উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামে গত রোববার দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হন। তাঁদের মধ্যে আবদুল ওয়াহাব (৪৫) নামের একজন গতকাল সোমবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, মুঠোফোনে কথা-কাটাকাটি নিয়ে রোববার সকালে রাঘববাড়িয়ার সোলেমান হোসেনের ছেলে আবদুল ওয়াহাবের সঙ্গে একই গ্রামের খোদাবক্সের সংঘর্ষ হয়। এতে ওয়াহাবসহ তিনজন আহত হন। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করতে আসেনি।