উল্লাপাড়ায় দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত দুই দিনে পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার কালীগঞ্জ গ্রামের পাশের মাঠ থেকে শহিদুল ইসলাম (৩৬) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে। লাশের গলায় গামছা পেঁচানো ছিল। যাত্রীবেশী ছিনতাইকারীরা শহিদুলকে শ্বাসরোধে হত্যার পর লাশ মাঠে ফেলে গাড়িটি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত শহিদুলের বাড়ি উপজেলার আলমনগর গ্রামে।ওসি আরও জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে পৌর শহরের পাশে বারইয়া মহল্লার কাছে ফুলজোড় শাখা নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি ভাসমান লাশ উদ্ধার করেছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ তাঁকে শনাক্ত করেছে। নিহত আবদুল খালেক (৪৭) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের বাসিন্দা। উল্লাপাড়া থানার উপপরিদর্শক আবদুল বাতেন জানান, নিহত খালেকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দুই-তিন দিন আগে খালেককে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।