উল্লাপাড়ায় পেট্রল পাম্পে আগুন ছয়টি বাস-লরি ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া রেলস্টেশন বাসস্ট্যান্ড-সংলগ্ন একটি পেট্রলপাম্পে গত রোববার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি লরি ও পাঁচটি বাস ভস্মীভূত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সোয়া দুইটার দিকে পেট্রলভর্তি একটি ট্যাংক লরি থেকে ওই পাম্পে পেট্রল খালাস করা হচ্ছিল। এ সময় হঠাৎই সরবরাহ লাইনে আগুন ধরে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুন পেট্রলপাম্পে থাকা পাঁচটি বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উল্লাপাড়া ও শাহাজাদপুর স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দিয়ানাতুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এর সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।