উল্লাপাড়ায় প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাজহারুল ইসলাম (২৬) নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত নয়টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন-সংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মাজহারুল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বালা বামুনিয়া গ্রামের মোমতাজুর রহমানের ছেলে।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল মাজহার গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের বাসা থেকে চাকরির জন্য ঢাকার উদ্দেশে বের হয়ে যান। তারপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গত বছর তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক পাস করেন।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তবে কীভাবে মাজহার মারা গেছেন বা কারা তাঁকে হত্যা করেছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।