উল্লাপাড়ায় বাসচাপায় ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে রওশন আলী (৫৫) নামের এক ডাল ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি উপজেলার সাতবাড়িয়া গ্রামের সোভা খানের ছেলে। আজ রোববার বেলা ১১টার সময় এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, ঘটনার সময় রওশন মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে পাবনাগামী একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বাসটিকে বাসটি আটক করা হয়েছে।