উল্লাপাড়ায় বাসের চাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যানচালকসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন ভ্যানচালক রয়হাটি গ্রামের আশরাফ আলী (৩০) ও যাত্রী হাটিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সুফিয়ান (১৫)। হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত একটার দিকে সড়কের হাটিকুমরুল গোলচত্বরসংলগ্ন এলাকায় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক আশরাফ ও যাত্রী সুফিয়ান নিহত ও অপর যাত্রী হাটিপাড়া গ্রামের আমিরুল (২৫) আহত হন। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।