উল্লাপাড়ায় বেইলি সেতু ভেঙে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া-পূর্ণিমাগাতী সড়কের গজারিয়া নদীর ওপরের বেইলি সেতুটি গত সোমবার বিকেলে ভেঙে গেছে। পাথরবোঝাই একটি ভারী ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। ট্রাকটি সেতুর রেলিংয়ে আটকে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে উল্লাপাড়া উপজেলা সদরের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।এ ব্যাপারে উল্লাপাড়া সওজ কার্যালয়ের প্রধান প্রকৌশলী বাদেশ আলী জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে ২০০৪ সালের বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত এ বেইলি সেতুটি সংস্কার করা সম্ভব হয়নি। এই সেতু দিয়ে আপাতত যানবাহন চলাচলের ব্যবস্থা করতে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।