উল্লাপাড়ায় ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোনাকুচিয়ামারা গ্রামে শাহাদত হোসেন (৬০) নামের এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গ্রামের পাশের পাটখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, কুচিয়ামারা বাজারে শাহাদতের একটি মনোহারি ও সার বিক্রির দোকান আছে। রাত ১০টার পর দোকান বন্ধ করে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে গ্রামবাসী পাটখেতে শাহাদতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, ধারণা করা হচ্ছে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা শাহাদতকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তাঁর লাশ পাটখেতে ফেলে রাখে।