উল্লাপাড়ায় ভোট বর্জন বিএনপি-সমর্থিত প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্থগিত হওয়া দুটি কেন্দ্রের পুনর্নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী।
আজ সোমবার বেলা দেড়টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম।
গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ ও নলসন্ধ্যা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হয়।
কেন্দ্র দুটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মারুফ বিন হাবিবের পক্ষে প্রশাসনের তত্পরতা, ভোটারদের ভয়ভীতি দেখানো, ভোট কারচুপি, জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি-সমর্থিত প্রার্থী শামসুল আলম।