উল্লাপাড়ায় র্যাব ও ডিবি পরিচয়ে ডাকাতি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় র্যাব ও ডিবি পরিচয়ে মনসুর রহমান নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সলপ ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ, পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন জানান, মনসুরের বাড়িতে শুক্রবার রাতে ১৫-১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। এ সময় তারা র্যাব ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে বাড়ির মধ্যে জামায়াতের নেতা লুকিয়ে আছে বলে উল্লেখ করে। পরে তল্লাশির নামে ভেতরে গিয়ে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ফেলে। এ সময় বাড়ির তিনটি ঘড়ের আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও সাড়ে পাঁচ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন পুলিশকে ঘটনা জানান।মনসুর রহমান বলেন, ‘ওই দিন সকালে ঢাকা থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে বাড়িতে আসি। বিষয়টি কোনোভাবে জানতে পেরে তল্লাশি চালানোর কথা বলে র্যাব ও ডিবি পরিচয়ে তারা বাড়িতে ঢুকে অর্থ ও স্বর্ণালংকার লুট করে।’উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, স্থানীয় লোকজনই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।