উল্লাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরকারি আকবর আলী কলেজের এক ছাত্রীর (২০) লাশ তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক।উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস জানান, উল্লাপাড়া পৌর এলাকার বাসিন্দা সিরাজগঞ্জ সরকারি কলেজের স্নাতকের ছাত্র ফারুক হোসেনের সঙ্গে এক বছর আগে নাটোরের বনপাড়া এলাকার বাসিন্দা উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজের এইচএসসির ছাত্রী বাবলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলে আসছিল। গতকাল সন্ধ্যার দিকে পুলিশ শ্বশুরবাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় বাবলীর লাশ উদ্ধার করে। এটি আত্মহত্যা, না হত্যা—তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।